Breakingজেলাতমলুকপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজশিক্ষাশীর্ষ খবর

বিশ্ব সংস্কৃত দিবস উদযাপন ২০২৬, তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ে বর্ণাঢ্য অনুষ্ঠান

নিউজ বাংলা লাইভ ডেস্ক,তমলুক :-  সংস্কৃত ভাষা ও সংস্কৃতির প্রসার, প্রাচীন এই ভাষার ঐতিহ্য ও গুরুত্বকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শিক্ষার্থীদের মধ্যে সংস্কৃত ভাষার প্রতি আগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হল বিশ্ব সংস্কৃত দিবস উদযাপন-২০২৬। তাম্রলিপ্ত মহাবিদ্যালয়, মহিষাদল রাজ কলেজ, মহিষাদল গার্লস কলেজ এবং শহীদ মাতঙ্গিনী হাজরা সরকারি সাধারণ মহিলা মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে সপ্তাহব্যাপী এই বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। বর্ণাঢ্য এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাম্রলিপ্ত মহাবিদ্যালয়ের অধ্যাপিকা সঞ্চিতা মুখোপাধ্যায়, মহিষাদল রাজ কলেজের অধ্যক্ষ ড. গৌতম কুমার মাইতি, নন্দকুমার বিধানসভার বিধায়ক নির্মল খাঁড়া, ব্রহ্মময় নন্দ-সহ একাধিক বিশিষ্ট অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে বক্তারা সংস্কৃত ভাষার সুপ্রাচীন ইতিহাস, সাহিত্য, দর্শন এবং ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য নির্মাণে সংস্কৃতের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। একইসঙ্গে আধুনিক প্রজন্মের মধ্যে এই প্রাচীন ভাষার প্রতি আগ্রহ তৈরি করতে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা এবং সংস্কৃত ভাষাকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। চারটি শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা ও পড়ুয়াদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে। আলোচনা, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে সংস্কৃত ভাষা ও ভারতীয় ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা ও সচেতনতার বার্তা তুলে ধরা হয়। প্রাচীন এই ভাষার ঐতিহ্যকে সংরক্ষণ করে আগামী প্রজন্মের মধ্যে তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে বিশ্ব সংস্কৃত দিবস উদযাপন-২০২৬-এর বর্ণাঢ্য অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *