Breakingজেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজরাজ্যশিক্ষাশীর্ষ খবর

একাদশ-দ্বাদশে শিক্ষক নিয়োগে নতুন ইন্টারভিউ তালিকা, ডাক পেলেন ২,৭৮৪ জন

নিউজ বাংলা লাইভ ডেস্ক:- স্কুল সার্ভিস কমিশন একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের জন্য নতুন করে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করল। ওবিসি সংরক্ষণের নিয়ম মেনে এই তালিকা প্রকাশ করা হয়েছে বলে কমিশনের তরফে জানানো হয়েছে। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকা থেকে শিক্ষক পদপ্রার্থীরা নিজেদের নাম এবং ইন্টারভিউ সংক্রান্ত তথ্য দেখে নিতে পারবেন। কমিশনের westbengalssc.com এবং wbsschelpdesk.com ওয়েবসাইটে এই তালিকা পাওয়া যাচ্ছে। তবে নতুন তালিকা প্রকাশের পরই ফের আইনি জটিলতার আশঙ্কা তৈরি হয়েছে বলে উদ্বিগ্ন শিক্ষক পদপ্রার্থীদের একাংশ। জানা গিয়েছে, ৩৪টি বিষয়ের ক্ষেত্রে আগের তালিকা থেকে ২,৭৮০ জন প্রার্থী বাদ পড়েছেন, অন্যদিকে নতুন করে ২,৭৮৪ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। ফলে দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা চাকরিপ্রার্থীদের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উদ্বেগ ও অনিশ্চয়তা। কমিশনের প্রকাশিত নতুন তালিকা ঘিরে পরবর্তী সময়ে কোনও আইনি পদক্ষেপ হয় কি না, এখন সেদিকেই নজর শিক্ষক পদপ্রার্থীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *