Breakingদুর্ঘটনাপশ্চিমবঙ্গ

সাতসকালে যাত্রী বোঝাই বাসের ভয়াবহ দুর্ঘটনা আত্ম চিৎকারে কেঁপে উঠলো গোটা এলাকা

সাতসকালে যাত্রী বোঝাই বাসের ভয়াবহ দুর্ঘটনা আত্ম চিৎকারে কেঁপে উঠলো গোটা এলাকা

নিজস্ব প্রতিনিধ

করুণাময়ীর দিকে আসার পথে রাজারহাট হাড়োয়া খালের ধারে শুক্রবার সকালে উল্টে পড়ে গেল যাত্রীবোঝাই বাস। বাসের ভেতরে থাকা যাত্রীদের আর্তচিৎকারে কেঁপে ওঠে গোটা এলাকা। স্থানীয় রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন। আহত হয়েছেন বহু যাত্রী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গুরুতর আহতের সংখ্যা অন্তত ১৬ জন। এদিন বেড়াচাঁপা থেকে করুণাময়ীর দিকে রওনা হয়েছিল বাসটি। হাড়োয়া এলাকার কাছে একটি ব্রিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রেলিং ভেঙে খালে পড়ে যায়। বাসটি তখন যথেষ্ট গতি নিয়ে এগোচ্ছিল বলে স্থানীয়দের দাবি। তাঁদের প্রাথমিক অনুমান হয় বাসটি সামনে থাকা আরেকটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়েছে, অথবা চালকের কোনো ভুল ঘটে।

চালক ও খালাসির ঘুমের ঘোর, অসতর্কতা নাকি অতিরিক্ত গতি ঠিক কী কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখছে পুলিশ। চালক মদ্যপ ছিলেন কি না, তাও পরীক্ষা করা হচ্ছে। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ “রাস্তায় রেষারেষির জেরেতেই এই দুর্ঘটনা।”

তাঁরা বলেন, যাত্রীদের আর্তনাদ শোনামাত্রই তাঁরা দৌড়ে গিয়ে বাসের জানালা ও দরজা ভেঙে একে একে আহতদের উদ্ধার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *