মাঠে ধান ঝাড়াইয়ের সময় বাজ পড়ে মৃত্যু ১ আহত ২

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মাঠে ধান ঝাড়াইয়ের সময় বাজ পড়ে মৃত্যু হল একজনের। গুরুতর আহত হয়েছেন দুজন। কেশিয়াড়ির কাঁড়ারোল এলাকার ঘটনা। গুরুতর আহত দুজনকে নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানাচ্ছে, মৃতের নাম পুলিন মুর্মু।

স্থানীয়রা জানাচ্ছেন, শনিবার রাতে মাঠে ধানের ঝাড়াইয়ের কাজ করছিলেন। সেই সময় মেঘ ও বৃষ্টি শুরু হয়। বাজও পড়ে। বাজ পড়েই মৃত্যু হয়েছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে রবিবার ময়নাতদন্তে পাঠিয়েছে।


