Breakingজেলাত্রিনয়নী শারদ সম্মানপূজোপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজময়নারাজ্যশীর্ষ খবর

রাজস্থানের রাজবাড়ি থিমে আনন্দমঠের দুর্গাপুজো, সম্পন্ন খুঁটি পূজো

নিউজ বাংলা লাইভ ডেস্ক, ময়না: –  দীর্ঘ টালবাহানার অবসান। পুজো হবে কি হবে না, তা নিয়ে বেশ কিছুদিন ধরেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। অবশেষে সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে রবিবার সম্পন্ন হল পূর্ব মেদিনীপুরের ময়না ব্লকের পেটুয়া এলাকার আনন্দমঠ সর্বজনীন দুর্গোৎসব কমিটির এবছরের দুর্গাপুজোর খুঁটি পূজো। এবছর ১১তম বর্ষে পা দিচ্ছে এই পুজো। দীর্ঘ অনিশ্চয়তার পর শেষ পর্যন্ত পুজোর প্রস্তুতি শুরু হওয়ায় খুশি এলাকার বাসিন্দা থেকে শুরু করে পুজো উদ্যোক্তারা। খুঁটি পূজার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেল এবছরের দুর্গোৎসবের প্রস্তুতি। আর এবছর দর্শনার্থীদের জন্য বিশেষ আকর্ষণ হতে চলেছে পুজো মণ্ডপের থিম। উদ্যোক্তাদের পরিকল্পনা অনুযায়ী, রাজস্থানের ঐতিহ্যবাহী রাজবাড়ির আদলে তৈরি করা হবে এবছরের পুজো মণ্ডপ। রাজকীয় স্থাপত্য, ঐতিহ্য ও নান্দনিকতার ছোঁয়ায় মণ্ডপকে সাজিয়ে তোলার পরিকল্পনা রয়েছে উদ্যোক্তাদের। খুঁটি পূজো সম্পন্ন হওয়ার পর থেকেই মণ্ডপ তৈরির কাজ শুরু করার প্রস্তুতি চলছে। ১১তম বর্ষের এই দুর্গোৎসবকে ঘিরে ইতিমধ্যেই এলাকায় তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনার পরিবেশ। এখন সকলের নজর, রাজস্থানের রাজবাড়ির আদলে তৈরি এই পুজো মণ্ডপ এবছর কতটা দর্শনার্থীদের নজর কাড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *