ময়নায় ম*র্মা*ন্তি*ক ,পথ দু*র্ঘ*ট*না*য় মৃ*ত্যু হল দুজনের, মৃ*ত দুজনের বাড়ি ময়নার কিশোরচক এলাকায়!
নিউজ বাংলা ডেস্ক : হোলির দিন রাত্রে ময়না বলাইপণ্ডা জাতীয় সড়কের চরণদাসচক এলাকায় মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের।জানা যায়,ওই দুই যুবক পশ্চিম মেদিনীপুরের কেলেয়াড়াতে কোন এক অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছায় ময়না থানার পুলিশ। দুজন যুবককে উদ্ধার করে ময়না হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করে। মৃত দুই যুবকের নাম রঞ্জিত মান্না বয়স আনুমানিক ২৮ বছর এবং মানিক মান্না বয়স আনুমানিক ২৫ বছর। বাড়ি ময়না ব্লকের কিশোরচক এলাকায় দুজন যুবক একই পাড়ার বলে জানা গিয়েছে। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া

