Breakingব্রেকিং নিউজমহিষাদলশীর্ষ খবর

মোবাইল গেমে আসক্ত হয়ে দেনা,অবসাদে মৃ*ত্যু নার্সিং ছাত্রের !

নিউজ বাংলা ডেস্ক :  বর্তমান সময়ে মোবাইলে গেম খেলে কেউ কেউ করছে উপার্জন আবার কেউ কেউ খোয়াচ্ছেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা। এবার গেম খেলে বিপুল টাকা ঋন হয়ে পড়ার অবসাদে কলেজ হোস্টেলে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করার ঘটনা ঘটলো মহিষাদলের ক্ষুদিরাম বোস কলেজ অফ ফার্মেসীতে। মৃত ছাত্রের নাম অভিজিৎ পাত্র(২২)। বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলার সবং এলাকায়। অভিজিৎ কলেজে ব্যাচেলার অফ ফিজিও থেরাপি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলো।

এদিন হোস্টেলের অন্যান্য পড়ুয়ারা উঠে পড়লেও বেলা গড়িয়ে দুপুর হয়ে পড়লেও অভিজিৎকে দেখা যাচ্ছিলো না। রুমে গিয়ে ডাকাডাকি করলেও সাড়া মেলেনি। ভেতর থেকে লক করা ছিলো। পরে কলেজ কর্তৃপক্ষের সন্ধেহ হওয়ায় দরজা ভেঙ্গে ভেতরে ঢুকতেই দেখতে পাওয়া যায় সিলিং ফ্যানে গলায় কাপড় জড়ানো অবস্থায় ঝুলছে। খবর দেওয়া হয় মহিষাদল থানায়। মহিষাদল থানার পুলিশ দেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। রুম থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

 

কলেজের হোস্টেল আবাসিক ছাত্র মৃদুল পাল জানান

 

” আমি ওর থেকে জুনিয়র। পাশের রুমে থাকতাম। একটি দরকারের জন্য সকাল থেকে বেশ কয়েকবার ফোন করেও না পাওয়ায় নিরাপত্তা রক্ষীকে বিষয়টি জানাই । তারপর জানতে পারি রুমের মধ্যে আত্মহত্যা করেছে।শুনে খুব খারাপ লাগছে।”

 

 

নিরাপত্তা রক্ষী সুমন্ত দে জানান, ” বেলা সাড়ে ১১ টার পরেও অভিজিৎকে যোগাযোগ করা যাচ্ছিলো না। রুমে গিয়ে ডাকাডাকি করি। তাতেও সাড়া না মেলায় কলেজ কর্তৃপক্ষকে বিষয়টি জানাই। পরে দরজা ভেঙে ঢুকতেই দেখা যায় ঝুলন্ত অবস্থায় রয়েছে।পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে।”

 

মহিষাদল থানার ওসি নাড়ুগোপাল বিশ্বাস জানান, ” ঘটনার খবর পেয়ে আধিকারিকদের পাঠাই। দেহ উদ্ধার করা হয়। রুম থেকে একটি সুসাইড নোট উদ্ধার হয়েছে। বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত কোনো অভিযোগ জমা হয়নি। আমরা একটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনার মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *