নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতার,পুরীর গেট এ লেখা দীঘায় লিখে দেখান,হিন্দু মন্দির সরকারি টাকায় হয়না,নন্দীগ্রামে রামমন্দির এর শিলান্যাসের পরে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ শুভেন্দুর
নিউজ বাংলা ডেস্ক : শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন নন্দীগ্রামে রাম মন্দির তৈরি করবেন। সেই অনুযায়ী আজ রামনবমীর দিন নন্দীগ্রামের সোনাচূড়ায় প্রস্তাবিত জমিতে রাম মন্দিরের শিলান্যাস ও ভূমিপূজাতে অংশগ্রহণ করেন বিরোধী দলনেতা।নন্দীগ্রামের ভাঙ্গবেড়িয়া থেকে মিছিল করে সোনাচূড়াতে আসেন শুভেন্দু অধিকারী।প্রস্তাবিত জমিতে শিলান্যাস ও ভূমিপূজায় অংশ গ্রহণ করেন। নন্দীগ্রামের শহীদ দেবব্রত মাইতির সহধর্মিনী কল্পনা মাইতির হাত ধরে শিলান্যাস হয় রাম মন্দিরের।

এরপর সভামঞ্চ থেকে হুশিয়ারি দেন শুভেন্দু তিনি বলেন কিভাবে জেহাদীদের উল্টো ঝুলিয়ে সোজা করতে হয়,শাসক পরিবর্তনের পর দেখবেন। তিনি বলেন ঠিক অযোধ্যার আদলে এখানে রামমন্দির স্থাপিত হবে। শুধু মন্দির নয় আয়ুর্বেদিক চিকিৎসালয় এবং একটি হোমিও পথিক চিকিৎসালয় গড়ে উঠবে রামমন্দির এর পাশাপাশি।খরচ কোনো সরকারি অর্থে হবেনা।অযোধ্যার রামমন্দির যেমন সনাতনীদের টাকায় হয়েছে এই মন্দির ও দানের টাকায় গঠন হবে। তবে দীঘায় জগন্নাথ মন্দির কেউ কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।তিনি মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ নিয়ে বলেন পুরীর আদলে মন্দির যেমন করছেন তেমন পুরীর মত গেট এ লিখে দেখান হিন্দু ব্যতীত প্রবেশ নিষেধ।

