Breakingনন্দীগ্রামব্রেকিং নিউজশীর্ষ খবর

নন্দীগ্রামে শিশু চুরির ঘটনায় চাঞ্চল্য, গ্রেফতার টিউশন মাস্টার সহ ৫

নিউজ বাংলা ডেস্ক : নন্দীগ্রাম এক ব্লকের শিমুলকুন্ডু গ্ৰামে চার বছরের শিশু চুরি করার অভিযোগে টিউশন মাস্টার সহ পাঁচ জনকে গ্ৰেফতার করল নন্দীগ্রাম থানার পুলিশ। জানা যায় শিশুর পরিবারের বাবা মা ও ৯ বছরের দিদি আছে। বাবার চা দোকান, মা রুটি ফেরি করে গ্ৰামে গ্ৰামে। প্রতিদিন সকালের মত গতকাল ও বাবা,মা ব্যাবসার কাজে বাইরে বেরিয়ে যায়।সেই সুযোগে শিশুটির দিদির টিউশন মাস্টার পড়ানোর নাম করে খুব ভোরে ঘরের মধ্যে ঢুকে পড়ে। ৯ বছরের মেয়েটির হাতে দড়ি দিয়ে বেঁধে রেখে, চার বছরের শিশুর মুখে কাপড় ঢুকিয়ে নিয়ে পালায়, পরে এলাকায় জানাজানি হতে, মেয়ে টি সব বলে দেয়।

পরে পথে যেতে যেতে নন্দীগ্রাম দুই ব্লকের ঘোল পুকুর এলাকায় শিশুটিকে ফেলে পালায়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে কে উদ্ধার করে।দীর্ঘ তল্লাশি চালিয়ে টিউশন মাস্টার সহ পাঁচজন কে গ্রেফতার করে পুলিশ। জানাগেছে টিউশন মাস্টারের মা ও স্ত্রী জড়িত।পাঁচ জনের মধ্যে এক নার্সিং ছাত্রী ও আছে।গতকাল কোর্টে তোলাহবে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *