Breakingপটাশপুরব্রেকিং নিউজশীর্ষ খবর

তৃণমূলের মুখপাত্র তন্ময় ঘোষের জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির পটাশপুরে

নিউজ বাংলা ডেস্ক : শনিবার পূর্ব মেদিনীপুরের পটাশপুরে পঁচেটে রাজ্য তৃণমূলের মুখপাত্র তথা বাংলা একতা মঞ্চের প্রধান উপদেষ্টা তন্ময় ঘোষের জন্মদিন উদযাপন উপলক্ষে একটি মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবিরটি পরিচালনা করেন বাংলা একতা মঞ্চ। সহজোগিতার হাত বাড়িয়ে দেয় পঁচেট জুয়েল ষ্টার ক্লাব।পটাশপুর বিধানসভা এলাকার বিভিন্ন স্থান থেকে প্রায় ৫০ জন ব্যক্তি স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে কাঁথি ব্লাড ব্যাংকের কর্মীরা। রক্তদানকারীরা এই শিবিরে অংশগ্রহণ করতে এবং একটি উদ্দেশ্যে তাদের রক্তদান করতে পেরে আনন্দ প্রকাশ করেন।

প্রত্যেক রক্তদাতার হাতে চারাগাছ ও ছাতা তুলে দেয় আয়োজক সংস্থার সদস্যরা। আয়োজক সংস্থার পূর্ব মেদিনীপুর জেলা কমিটির প্রতিনিধি গৌরাঙ্গ নায়ক জানিয়েছেন, প্রচন্ড গরমে মুমুর্শ রোগীর প্রাণ বাঁচাতে ও ব্লাড ব্যাংক গুলিতে রক্তের চাহিদা মেটাতেই এই রক্তদান শিবির। তন্ময় বাবু একজন উচ্চ শিক্ষিত সমাজসেবী মানুষ, তিনি সময় মানুষের পাশে থাকেন। তাঁর জন্মদিনটিকে স্মরণীয় করে রাখতে আমরা আজ এই উদ্যোগ নিয়েছি। শুধু এখানে নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আমাদের সংস্থার পক্ষ থেকে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *