Breakingএগরাব্রেকিং নিউজ

এগরার নেগুয়া নৃত্য মালিকার উদ্যোগে পালিত হলো বসন্ত উৎসব

নিউজ বাংলা ডেস্ক : বসন্ত এসে গেছে- ঠিক তাই আজ দোল উৎসব। আর এই দোল উৎসবের দিন গত কয়েক বছরের মতো এবারও পূর্ব মেদিনীপুর জেলার এগরার নেগুয়ায় নৃত্যমালিকা’র উদ্যোগে

শান্তিনিকেতন ঘরানায় পালিত হচ্ছে বসন্ত উৎসব। তাই এই উপলক্ষে শুক্রবার সাত সকালেই নেগুয়ার বুকে এই সংস্থার পক্ষ থেকে বর্ণময় প্রভাতফেরী আয়োজন করা হয়। প্রভাতফেরীতে সামিল বিভিন্ন বয়সীরা বসন্ত কেন্দ্রীক নাচে, গানে মাতোয়ারা হন। নাচ, গানের মাধ্যমে বসন্তকে আহ্বান জানান।

 

প্রভাতফেরী শেষে সংস্থার উদ্যোগে নেগুয়া বাজারে মহা ধুমধামে ও মহাসমারোহে পালিত হয় বসন্ত উৎসব। এদিনের এই উৎসব পালনে সামিল হন সংস্থার কর্ণধার তমালিকা সাহু, বিশিষ্ট সমাজসেবী বিমল শিট, দেবব্রত ঘোড়াই, ননীগোপাল জানা, সন্দীপন দাসমহাপাত্র, বিশিষ্ট শিক্ষক মানস বেরা, মানিক মাইতি, দোলান সাহু- সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *