পূর্ব মেদিনীপুর

সাতসকালে যাত্রীবাহি বাস ও লরির মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক।

পূর্ব মেদিনীপুর:  রাজ‍্য সড়কে আবারো ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। একটি যাত্রীবাহি বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ, দুর্ঘটনায় আহত একাধিক বাস যাত্রী। আহত হয়েছেন একাধিক মহিলা ও শিশুও। ঘটনাস্থলে স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে।

ঘটনাটি ঘটেছে বুধবার সকালে ললাট জনকা রোডে আড়গোয়াল বাস স্ট‍্যান্ড সংলগ্ন এলাকায়। স্থানীয়দের দাবি বাসটি হাওড়া থেকে দিঘা যাচ্ছিল তখনই আড়গোয়াল বাজারে একটি লরি সামনাসামনি এসে ধাক্কা মারে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় বসটি । ছুটে আসে স্থানীয়রা, তারই মধ্যে ক্ষতিগ্রস্ত বাস থেকে নেমে পড়ে একাধিক যাত্রী।এরপর আহত বেশ কয়েকজন যাত্রীকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

তবে এই দুর্ঘটনার বেশ কিছুক্ষন পরে আসে পটাশপুর থানার পুলিশ, তারা যানজট মুক্ত করে যান চলাচল স্বাভাবিক করে।স্থানীয়দের দাবি, নিয়মিত ট্রাফিক পরিষেবা থাকলে এই ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *