Breakingপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজভগবানপুর

সরকারী হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মার! প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে চিকিৎসককে কিল চড় ঘুসি

সরকারী হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মার! ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে চিকিৎসককে কিল চড় ঘুসি

ভগবানপুর: ভগবানপুরের কাজলাগড় হাসপাতালে এক রোগী এক্সিডেন্ট হয়ে ভর্তি হয়েছিলেন। তার চিকিৎসার জন্য ভর্তি করা হয় কাজলা গড় প্রাথমিক স্বাস্থকেন্দ্রে, যেহেতু প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সভাবতই চিকিৎসার সমস্ত সরঞ্জাম ছিল না। তাই কর্মরত ডাক্তার তাকে তমলুক মেডিকেল কলেজে নিয়ে যেতে বলেন। সেটাই মনোমতো হয়নি রোগীর পরিবারের,আর তাতেই ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত ডাক্তারকে। এবং রীতিমতো হুমকি দেয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরো মারধোর করা হবে। ইতিমধ্যেই পুলিশের কানেও ঘটনাটি পৌঁছেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। কয়েকজনের নাম নিয়ে থানায় অভিযোগ জানিয়েছেন কেউ জানিয়েছেন যারা এই কান্ডটি ঘটিয়েছে তারা পূর্বেও এরকম হাসপাতালে মারধর ভাঙচুর এর মত ঘটনা ঘটিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *