এগরাপূর্ব মেদিনীপুর

সরকারি হাসপাতালে শিশু মৃত্যু ঘটনায় পুলিশকে বেধড়ক মার, ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী

এগরা মহকুমা হাসপাতালে শিশু মৃত্যু ঘটনায় পুলিশকে বেধড়ক মার। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।

নিজস্ব প্রতিনিধি, এগরা: শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এগরা মহকুমা হাসপাতালে ব্যাপক উত্তেজনা।হাসপাতালের পুলিশ সিকিউরিটি গার্ডকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর। ৭ দিন আগে আলংগিরি এলাকার তপন প্রধান নামের এক ব্যক্তি তাঁর ২ মাসের শিশু পুত্রকে হাসপাতালে ভর্তি করেছিল। আজ সকালে শিশুর মৃত্যু হয়। ডাক্তারের গাফিলতির অভিযোগ তুলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ দেখায় পরিবারের লোকেরা। ওই হাসপাতালে কর্তব্যরত এক পুলিশের সাথে কথা কাটাকাটি হলে। পরিবারের লোকেরা পুলিশ কর্মীকে ধরে বেধড়ক মারধর করে। বর্তমানে এগরা বিশাল থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পৌঁছেছে। এলাকায় উত্তেজনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *