রামনগরে খেলা হবে দিবসের শুভ উদযাপন করলেন সভাধিপতি উত্তম বারিক।
পূর্ব মেদিনীপুর: পঃবঃ সরকার যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এবং রামনগর ১নং ব্লক প্রশাসন ও পঞ্চায়েত সমিতির আয়োজনে আজ ১৬ ই অগাস্ট খেলা হবে দিবস উদযাপন অনুষ্ঠানে শুভ উদ্বোধন করলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক উত্তম বারিক।
সঙ্গে উপস্থিত রয়েছেন রামনগর ১নং ব্লকের B.D.O মাননীয়া পূজা দেবনাথ মহাশয়া, রামনগর ১নং পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয় শ্রী নিতাই সার , ১নং পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ শ্রী কৌশিক বারিক , রামনগর ১নং পঞ্চায়েত সমিতির সদস্য মাননীয় শ্রী দীপক সার প্রমুখ ।


