আরজি কর কাণ্ডে তমলুকে রাস্তায় নামলো কয়েকশো সাধারণ মানুষ।
পূর্ব মেদিনীপুর: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে। ঘটনার প্রতিবাদে রাজ্যজুড়ে প্রতিবাদের ঝড়।
বিচার চেয়ে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে একাধিক ব্যক্তিত্বও। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের রাধামনি বাজারে রাধামনি নাগরিক সমাজ এর পক্ষ থেকে মশালা, মোমবাতি, পোষ্টার হাতে প্রতিবাদ মিছিল করে। পরে কিছু সময় হলদিয়া মেছাদা ১১৬ নং জাতীয় রাধামনি চৌরঙ্গীতে অবরোধ করে বিক্ষোভ দেখায় কয়েকশো সাধারণ মানুষজন।


