নন্দকুমার আলেয়ার কালী পুজো নিয়ে হাইকোর্ট এর কড়া বার্তা
বার্তা দিলেন হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু ও অজয় কুমার গুপ্তা।
শুধু পুজো করার অনুমতি।
দু-দিনের পুজো করার অনুমতি।
কোন মেলা উৎসব ফাংশন করা যাবেনা।
২০ ও ২১ তারিখ, দুদিনের জন্য পুজো করার অনুমতি।
২২ তারিখ মাঠ খালি দেওয়ার নির্দেশ।
নির্দেশ দেওয়া হলো পুলিশ সুপারকে।
পুজো প্যান্ডেল ছাড়া ইমিডিয়েট অন্য সব কাঠামো খুলে নেওয়ার নির্দেশ।
খেলার মাঠে পুজোর সঙ্গে সারারাত নৃত্য করবে? মেলা বসিয়ে পয়সা কামানো? কোনকিছু চলবে না।
৬ দিনের জন্য আলেয়ার উকিল সময় দেওয়ার অনুরোধ করলে কড়া ভাষায় না করে দেন বিচারপতিরা।
কেবল দুদিন এবং শুধু পুজোই করা যাবে বলে স্ট্রং নির্দেশ।
একইসঙ্গে নন্দকুমার হাইস্কুলের হেড মাষ্টার এবং এস আইকে কড়া ভাবেই বলে দেন— ভবিষ্যতে খেলার মাঠে কোনভাবে পুজো অনুষ্ঠান করার অনুমতি দেবেন না। এটাই লাস্ট পুজো করার জন্য দুদিনের অনুমতি দেওয়া হলো
GOOD