Breakingতমলুকব্রেকিং নিউজশীর্ষ খবর

হাইকোর্টের অনুমতিতে শুভেন্দু অধিকারীর মহামিছিল তমলুকে

নিউজ বাংলা ডেস্ক : দোলযাত্রার দিন পূর্ব মেদিনীপুরের তমলুক শহরে দুই পক্ষের মধ্যে গন্ডগোল এবং হামলা ও প্রশাসনের ব্যর্থতার প্রতিবাদে তমলুক রাজ ময়দান থেকে হাসপাতাল মোড় পর্যন্ত মিছিল করেন শুভেন্দু অধিকারী, এবং সেখানে পথসভা করেন তিনি। বিভিন্ন সাধু-শন্ত কীর্তন সহযোগে দলীয় কর্মী সমর্থকরা এদিন এই মিছিলে পা মেলায় পাশাপাশি উপস্থিত ছিলেন দিব্যেন্দু অধিকারী,শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতৃত্ব এবং কর্মী সমর্থকরা।

 

 

হাইকোর্টের নির্দেশ মেনেই ১০০০ সনাতনী হিন্দু কর্মকর্তা নিয়ে তমলুকে মিছিল করলেন শুভেন্দু অধিকারী। তমলুকের রাজবাড়ি ময়দান থেকে শহর পরিক্রমা করে মিছিল শেষ হয় তমলুকের হাসপাতাল মোড়ে। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী।মুখ্যমন্ত্রীর ডিগ্রি নিয়ে অসম্মান করা নিয়ে

শুভেন্দু বলেন তিনি কেনো বলেছেন অক্সফোর্ড যাবেন?কেনো মুখ্যমন্ত্রী মিথ্যে কথা বলেন সে নিয়ে প্রশ্নন্তোলেন শুভেন্দু।শুভেন্দু আরো বলেন,হোলির দিন বিভিন্ন জায়গায় সনাতনীরা আক্রান্ত হয়েছে।মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করতে শপথ নিন আমরা দেবো ১৬ এবং রাজ্যে অন্তত ১৮০ টি আসন ছিনিয়ে নেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *