ময়নার বাকচায় ১২ বছরের নাবালিকাকে ধ*র্ষ*ণে* র অভিযোগ!
নিউজ বাংলা ডেস্ক :রাজ্যে ধর্ষিতা আবারো এক নাবালিকা। প্রসঙ্গত, পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খিদিরপুর গ্রামে গোলা পাতা এলাকায় এক ১২ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। জানা যায় গত মঙ্গলবার রাতে ওই এলাকায় একটি মেলা অনুষ্ঠান চলছিল সেই সময় এক যুবক ১২ বছরের এক নাবালিকাকে আইসক্রিমের লোভ দেখিয়ে পাশে গোলাপাতা পার্কের নিয়ে গিয়ে নাবালিকাকে ধর্ষন করে। ঘটনাটি জানা জানি হতেই নাবালিকার পরিবার ময়না থানায় দারস্থ হন এবং নাবালিকার পরিবার ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এই ঘটনায় ময়না থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত এখনো অধরা।

