Breakingজেলাপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজমহিষাদলরাজ্যশীর্ষ খবর

রথযাত্রার আগে রাজ্যের উপহার, মহিষাদল-সহ পূর্ব মেদিনীপুরের ৪ রথ কমিটিকে ৫ লক্ষ টাকা করে অনুদান

নিউজ বাংলা লাইভ ডেস্ক, পূর্ব মেদিনীপুর:- পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলিকে নিয়ে জেলা শাসকের কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ ভার্চুয়াল বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে জেলার বিভিন্ন প্রান্তের ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। বৈঠকে রাজ্য সরকারের পক্ষ থেকে রথযাত্রা উৎসবের সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণ আয়োজনের জন্য একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশিকা তুলে ধরা হয়। উৎসব চলাকালীন জননিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, স্বাস্থ্যবিধি মেনে চলা, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্যবাহী রথযাত্রা কমিটিগুলির হাতে রাজ্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আর্থিক সহায়তার ফলে বিভিন্ন কমিটির পক্ষে রথযাত্রা উৎসবের আয়োজন আরও সুন্দর, সুশৃঙ্খল ও জাঁকজমকপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হবে। জেলা প্রশাসন আরও জানিয়েছে, রথযাত্রা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা, ভক্ত ও দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং সব ধরনের প্রশাসনিক সহযোগিতা প্রদানের লক্ষ্যে ইতিমধ্যেই সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *