Breakingএগরাব্রেকিং নিউজশীর্ষ খবর

গ্রামীণ বিদ্যালয়ে উন্নতমানের শিক্ষাদানের জন্য চালু হলো “স্মার্ট ক্লাস ”

নিউজ বাংলা ডেস্ক : পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভা কেন্দ্রের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গ্রামীন এলাকায় বিদ্যালয় গুলোতে উন্নতমানের শিক্ষাদানের জন্য এবং ডিজিটাল মাধ্যমে শিক্ষাদানের জন্য স্মার্ট ক্লাস চালু হলো। সম্মানীয় এনবিসিসির স্বতন্ত্র নির্দেশক অসীম মিশ্র উদ্যোগে আজ এগরা 2’নম্বর ব্লকের বাসুদেবপুর গার্লস স্কুলে এই স্মার্ট ক্লাসের শুভ উদ্বোধন হলো। আগামী দিনে এই স্মার্ট ক্লাস ছাত্র-ছাত্রীদের উন্নত পঠন পাঠনের ক্ষেত্রে এক নতুন ভূমিকা নেবে এবং আনন্দময় পাঠদানের এক নতুন দিগন্ত উন্মোচিত হলো।

 

স্মার্ট ক্লাসের উদ্বোধন করেন অসীম মিশ্র।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী অনুপ চক্রবর্তী,বাসুদেবপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা পৌলোমী বর্মন,সমাজসেবী তন্ময় হাজরা,রাধাগোবিন্দ দাস ও অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।এই উদ্বোধনী কার্যক্রমের সঙ্গে সঙ্গে আজ ছাত্রীদের নিয়ে এই স্মার্ট ক্লাসের মাধ্যমে ক্লাসও শুরু হয়।সিয়া তার বক্তব্যে বলেন যে বেসরকারি স্কুলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে এই গ্রামীণ প্রত্যন্ত স্কুলগুলোতেও সেই উন্নত পাঠদান প্রক্রিয়া শুরু হল। এবং ছাত্র-ছাত্রীরা এই স্মার্ট ক্লাসের মাধ্যমে আরো উপকৃত হবে এবং রাজ্যস্তরে জাতীয় স্তরে নিজেদেরকে আরো বেশি করে সমৃদ্ধ করতে পারবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *