চন্ডিপুরব্রেকিং নিউজ

দিঘা – নন্দকুমার 116বি জাতীয় সড়কের চন্ডিপুরে ব্রিজের উপরে আবারও দূর্ঘটনা ।

মদন মাইতি, চন্ডিপুর : 24 ঘন্টার ব্যবধানে ফের দুর্ঘটনা দিঘা – নন্দকুমার 116বি জাতীয় সড়কের চণ্ডীপুর থানার চণ্ডীপুর বাজার ফ্লাইওভার উপর। মারুতি ওমনির সাথে মিনি ট্রাক এর সঙ্ঘর্ষ। আশঙ্কাজনক মারুতি ওমনি চালক। জানা যায়, ওমনি গাড়িটি নন্দকুমার এর দিকে যাচ্ছিল অপরদিকে মিনিট্রাক টি দিঘায় এর দিকে আসছিল। ঘটনাস্থলে চণ্ডীপুর থানার পুলিশ দ্রুত পৌঁছে ছোট গাড়িটির মধ্যে আটকে থাকা চালক কে উদ্ধার করে হাসপাতালে পাঠায় ও যান চলাচল স্বাভাবিক করে।গতকাল ও এই ফ্লাইওভার এ বাইকের সাথে প্রাইভেট র সঙ্ঘর্ষে ছিটকে ফ্লাইওভার এর ওপর থেকে নিচে পড়ে মর্মান্তিক হয় মৃত্যু হয় কলকাতার বাসিন্দা এক বাইক আরোহীর। পুলিশের নজরদারি সত্ত্বেও প্রত্যেকদিন কেন একই জায়গায় দুর্ঘটনা উঠছে প্রশ্ন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *