নিমতৌড়িপূর্ব মেদিনীপুর

শিক্ষা বিপর্যয়ের বিরুদ্ধে, পাসফেল চালুর দাবিতে পথসভা সেভ এডুকেশন কমিটির

শিক্ষা বিপর্যয়ের বিরুদ্ধে, পাসফেল চালুর দাবিতে পথসভা সেভ এডুকেশন কমিটির

নিজস্ব :প্রতিনিধি নিমতৌড়ি পূর্ব মেদিনীপুর

দেশের শিক্ষা ব্যবস্থা বিপর্যয়ের বিরুদ্ধে, সর্বনাশা জাতীয় শিক্ষানীতি 2020 বাতিল করে জনগণের বিকল্প শিক্ষানীতি চূড়ান্ত রূপ দিতে আগামী ২৪ শে জানুয়ারি ২০২৬ ব্যাঙ্গালোরে জনগণের পার্লামেন্ট অনুষ্ঠিত হচ্ছে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির উদ্যোগে। সারাদেশের বিশিষ্ট শিক্ষাবিদগণ এই সভায় উপস্থিত থাকবেন।

এই কমিটির উদ্যোগে আজ বিকেলে নিমতৌড়ি হাইরোডের চৌমাথায় পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির রাজ্য সম্পাদক মন্ডলী সদস্য বাসুদেব দাস, পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক শুভেন্দু দাস, জেলা নেতা আব্দুল মাসুদ, অধ্যাপক সঞ্জীব কুইলা, মাধ্যমিক শিক্ষক মানসী মাইতি সহ অন্যান্যরা। জেলা সম্পাদক শুভেন্দু দাস বলেন, পাশ ফেল প্রথা চালু, শিক্ষার বেসরকারিকরণের বিরুদ্ধে, শূন্য পদে নিয়োগের দাবিতে এই কমিটি লাগাতার আন্দোলনে চালিয়ে যাচ্ছে। আগামী ২৪ শে জানুয়ারির জনগণের পার্লামেন্ট এই জেলা থেকে শতাধিক শিক্ষক অধ্যাপক অংশগ্রহণ করছেন। আজ নিমতৌড়িতে প্রচার সভা হয়। আগামী দিনে সারা জেলা জুড়ে প্রচার সংগঠিত হবে। সকলকে শিক্ষাহরণকারী নীতির বিরুদ্ধে আন্দোলনে যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *