হোটেল রেস্টুরেন্টের আড়ালেহোটেল মধুচক্রের আসর চার যুবতী সহ গ্রেফতার ৮*
নিজস্ব প্রতিনিধি
পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর:
হোটেল এন্ড রেস্টুরেন্ট আড়ালে চলছিল এই কারবার। আর পুলিশ আসতেই ফাঁস হল সবটা। তা দেখে চক্ষু চড়ক গাছ এলাকাবাসীদের। বাস রাস্তার ধারে হোটেল এন্ড রেস্টুরেন্টের আড়ালে রীতিমত চলছিল মধুচক্রের আসর। অভিযান চালাল পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ। পুরুষ ও মহিলা মিলে গ্রেফতার হল আটজন। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানা অন্তর্গত পিতপুর এলাকায়। পাঁশকুড়া ফুল চাষের জন্য বিখ্যাত। এবার সেই পাঁশকুড়া খবরের শিরোনামে মধুচক্রের আসরের জন্য। ১৪ অক্টোবর মঙ্গলবার রাতে পাঁশকুড়ার ওই হোটেল এন্ড রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের আসরে হানা দেয়। আর তাতেই হতবাক এলাকাবাসী!
পাঁশকুড়া থানা সূত্রে জানা যায়, পাঁশকুড়া ঘাটাল রাস্তার পিরতপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। অভিযোগ ছিল দীর্ঘদিন হোটেল ও রেস্টুরেন্টের আড়ালে মধুচক্রের আসর বসত। রেস্টুরেন্টের থেকে মধুচক্রের আসরে জড়িত থাকার অপরাধে হোটেল মালিকসহ ৪ জন পুরুষ ও ৪ যুবতী সহ মোট ৮ জনকে রাতে প্রথমে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় জিজ্ঞাসাবাদের পর তাদের মধুচক্রের কারবারে জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়। পাঁশকুড়া থানা থেকে ১৫ অক্টোবর তমলুক আদালতে তোলা হয়। থানা সূত্রে জানা যায় ধৃত যুবতীরা কেউই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা নয়। চারজনের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর।
মধুচক্রের আসরে জড়িত থাকার কারবারে ঐ ৪ যুবতি সহ ৮ জনকে বুধবার তমলুক জেলা আদালতে তোলা হয়।