ময়না ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসনের মধ্যে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হলো আজ
উল্লেখ্য বর্তমান সমাজে খেলার মাঠে দেখা যায় না যুব সমাজকে সবাই বদ্ধ রয়েছে হাতের ছোট্ট মুঠোফোনে কিংবা টিভির স্ক্রিনে!
তাই আজ ময়না ব্লকের অন্তর্গত ময়না পূর্ণনন্দ বিদ্যাপীঠ স্কুল মাঠে ময়না ব্লক প্রশাসন এবং ময়না পুলিশ প্রশাসনের উদ্যোগে এক প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয় এই ম্যাচে ওসি একাদশ এবং বিডিও একাদশের মধ্যে শুরু হয় প্রীতি ক্রিকেট ম্যাচ এবং জয়ী হয় বিডিও একাদশ এই ম্যাচের মূলত উদ্দেশ্য ছোট ছোট ছেলেমেয়েদের হাতের মুঠোফোন থেকে দূরে সরিয়ে খেলার মাঠে নামা এবং ময়নার সমস্ত স্কুল কলেজের ছাত্র-ছাত্রীদের রাজ্য স্তরের যাতে এগিয়ে যায় তারই চিন্তা ভাবনা, এমনই জানায় ময়না ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন