তমলুকপূর্ব মেদিনীপুর

মাতঙ্গিনী হাজরা ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

মাতঙ্গিনী হাজরা ওয়েল ফেয়ার সোসাইটির উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির

নিজস্ব: প্রতিনিধি তমলুক পূর্ব মেদিনীপুর

 রবিবার তমলুকের ব্লকের অন্তর্গত কুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এদিনের এই রক্তদান শিবিরে এলাকার যুবক-যুবতীদের রক্তদান করেন‌।

এছাড়াও, ছাত্রীদের পাঠ্যপুস্তক বিতরণ, মরনোত্তর দেহদান অঙ্গীকার কর্মসূচী,  এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম ব্লাড ব্যাংকের সহযোগিতা এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয়।

এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্তদান করেন।

রক্তদান শিবিরে অভিজ্ঞ চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতিতে রক্ত সংগ্রহ করা হয়। শিবির চলাকালীন রক্তদাতাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

সংগঠনের সদস্যরা জানান, মানবতার সেবায় এই ধরনের সামাজিক উদ্যোগ আগামী দিনেও অব্যাহত থাকবে। সমগ্র শিবিরটি সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অধ্যাপক ব্রহ্মময় নন্দ, রবীন্দ্রনাথ বেরা, সঞ্চিতা কবিরাজ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *