মধ্যরাত্রে কলকাতা থেকে পুরী যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা পাঁশকুড়ার
রাতুলিয়াতে, পুড়ে ছাই প্রাইভেট গাড়ি,একই পরিবারে মৃত ১,জখম ৩
সূত্রের খবর, শনিবার রাত্রি সাড়ে দশটা নাগাদ পাঁশকুড়ার রাতুলিয়া বাজারে, কলকাতার দিক থেকে আসা একটি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাতুলিয়া বাজারের এর কাছে ডিভাইডারে ধাক্কা মারে, সাথে সাথে আগুন ধরে যায় গাড়িটিতে, ঘটনাস্থলেই মারা যায় ওই গাড়ির মালিক অর্থাৎ চালক সোমনাথ দোলোই, তার স্ত্রী শ্রুতি দোলায় ও মেয়ে অনন্যা দোলাইকে কোনরকম ভাবে স্থানীয়রা
উদ্ধার করে, ঘটনাস্থলে আছে পাঁশকুড়া থানার পুলিশ ও দমকল বাহিনী, আহত দুজনকে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়,