তমলুকপূর্ব মেদিনীপুর

কুলবেড়্যা, তমলুকে শ্রী শ্রী ভীমদেব ঠাকুর পূজো ও মেলা – ২০২৬

কুলবেড়্যা, তমলুকে শ্রী শ্রী ভীমদেব ঠাকুর পূজো ও মেলা – ২০২৬

নিজস্ব :প্রতিনিধি পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলার তমলুক ব্লকের কুলবেড়্যা এলাকায় আগামী ২৯শে জানুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারি, ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হতে চলেছে শ্রী শ্রী ভীমদেব ঠাকুরের পূজো ও মেলা। প্রতি বছরের মতো এবছরও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে এই ঐতিহ্যবাহী পূজা ও মেলার আয়োজন করা হয়েছে।

পূজা উপলক্ষে প্রতিদিন বিশেষ ধর্মীয় আচার-অনুষ্ঠান, পূজা-পাঠ ও ভোগ নিবেদন করা হবে। পাশাপাশি মেলা প্রাঙ্গণে থাকছে নানা ধরনের দোকান, নাগরদোলা, খেলনা ও খাদ্য স্টলসহ বিভিন্ন বিনোদনমূলক আয়োজন, যা শিশু থেকে বৃদ্ধ সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

এই উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও দর্শনার্থীদের আগমন ঘটবে বলে আশা করা হচ্ছে। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা সম্পন্ন করতে উদ্যোক্তাদের পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Connection Information

To perform the requested action, WordPress needs to access your web server. Please enter your FTP credentials to proceed. If you do not remember your credentials, you should contact your web host.

Connection Type