পূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজহলদিয়া

ঘুম ভাঙাল কুকুরের ডাক, বাঁচল প্রাণ,পারিবারিক বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়য়ে মারার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য এলাকায়

ঘুম ভাঙাল কুকুরের ডাক, বাঁচল প্রাণ,পারিবারিক বিবাদের জেরে ঘরে আগুন লাগিয়ে মা ও ছেলেকে পুড়য়ে মারার চেষ্টার অভিযোগে চাঞ্চল্য এলাকায়

নিজস্ব: প্রতিনিধি হলদিয়া পূর্ব মেদিনীপুর

পারিবারিক বিবাদের  জেরে মা ও ছেলেকে পুড়িয়ে মারার চেষ্টা অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে,পাওনা ৯০০০ টাকা না দেওয়ায় ওই প্রতিবেশী ঘরে আগুন লাগিয়ে প্রতিশোধ নিয়েছে বলে অভিযোগ। আগুনে ছাগল হাঁস মুরগি সহ টাকা পয়সা সমস্ত কিছু পুড়ে গিয়ে সর্বশ্রান্ত হয়েছেন হলদিয়ার দেউলপতার বাসিন্দা বাসুদেব গিরির পরিবার। ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ রবি বলে অভিযুক্ত কে গ্রেফতার করেছে । মঙ্গলবার গভীর রাতে আগুন লাগে। বাড়ি মালিক বাসুদেব গিরি ওই সময় বাড়ি ছিলেন না। বাসুদেব বলেন কুকুরের চিৎকার শুনতে পায় তার ছেলে। কুকুরের আর্তন শুনে উঠে এসে দেখে আগুন লেগেছে বাড়িতে। বাড়িতে মাকে বাঁচাতে পারলেও কুড়ি থেকে ২৫টা ছাগল হাঁস মুরগি সমস্ত পুড়ে গিয়েছে। ঘটনা ঘিরে রাজনৈতিক তরজা ও তুঙ্গে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *