Breakingপূর্ব মেদিনীপুরহলদিয়া

হলদিয়ার সুতাহাটায় বাসের ধাক্কায় মৃত ৩ বাইক আরোহী। আহত একাধিক বাস যাত্রী বাইক আরোহীর মৃত তিন

হলদিয়ার সুতাহাটায় বাসের ধাক্কায় মৃত ৩ বাইক আরোহী। আহত একাধিক বাস যাত্রী বাইক আরোহীর মৃত তিন

নিজস্ব :প্রতিনিধি হলদিয়া পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ার সুতাহাটায় বাসের ধাক্কায় মৃত্যু হল ৩ মোটরবাইক আরোহীর। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে সুতাহাটা থানার অন্তর্গত বাড়-বাসুদেবপুরের ঘোষের মোড় এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে হলদিয়ার টাউনশিপ থেকে কুঁকড়াহাটি গামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন মোটরবাইক আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে সুতাহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে দুই মহিলা সহ তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতদের নাম–অরূপ মন্ডল(৫২),  প্রতিমা মন্ডল(৪৫), সুজাতা মন্ডল(১৩) প্রত্যেকের বাড়ী সুতাহাটা থানার কৃষ্ণনগর গ্রামে।

গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা পোস্টে ধাক্কা মারলে দূর্ঘটনা ঘটে বলে জানা যায়। গাড়িতে থাকা প্যাসেঞ্জাররা আহত হয়ে হাসপাতালে ভর্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *