Breakingতমলুকপূর্ব মেদিনীপুর

হঠাৎই পূজোর আনন্দের মুহূর্তে বিষাদের সুর। শোকের ছায়া তমলুকে

হঠাৎই পূজোর আনন্দের মুহূর্তে বিষাদের সুর। শোকের ছায়া তমলুকে

নিজস্ব :প্রতিনিধি তমলুক পূর্ব মেদিনীপুর

 স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, তমলুক থানার কাশিপুর এলাকার বাসিন্দা সুচরিতা বেরা। তিনি বিএডে পড়াশোনা করতেন। বাবা রবীন্দ্রনাথ বেরা পেশায় নবান্নে চাকরি করতেন,গ্রুপ ডি র কর্মচারী।

এলাকায় কালীপুজো উপলক্ষে অনুষ্ঠান চলছিল এবং সেই অনুষ্ঠানে নাচানাচিতে সবাই যখন ব্যস্ত ছিল সেই সময় সুচরিতা একটু বিশ্রামের জন্য অনুষ্ঠানের পেছনদিকে যায় সেই সময়ই সেখানে থাকা চলন্ত জেনেটারে প্রথমে ওড়না এবং পরে চুল আটকে যায়। গুরুতরভাবে আহত হয় ওই মহিলা। স্থানীয় ও পুলিশরা দ্রুত উদ্ধার করে তাকে তাম্রলিপ্ত গভমেন্ট মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকের মৃত বলে ঘোষণা করে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, পুজোর আনন্দে সবাই যখন ব্যস্ত ছিল সেই সময় কিভাবে যে এই ঘটনা ঘটলো আমরা কিছুই বুঝে উঠতে পারছি না।

এদিকে ঘটনা তদন্ত শুরু করেছে তমলুক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *