দীঘা গামী সরকারি স্টেট বাসের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ,মৃত ১ আহত ১০
নিজস্ব প্রতিনিধি: পূর্বর্ব মেদিনীপুরের চন্ডিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ১ জনের,গুরুতর আহত ১০ জন।জানাগেছে দীঘাগামী সরকারী স্টেটবাসের সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।এই ঘটনায় ট্রাকের ড্রাইভারের মৃত্যু হয়েছে বলে জানাগেছে।এই ঘটনায় বাসের ড্রাইভার সহ ১০ জন গুরুতর আহত হয়েছে বলে জানাগেছে।গুরুতর জখম হওয়া ৬ জনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ও বাকিদের চন্ডীপুরের এড়াশাল ব্লক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা চলছে।
জানা যায় আজ দুপুরে ১১৬ বি জাতীয় সড়কে চন্ডিপুর থানার বৃন্দাবনপুরে দীঘামুখী একটি সরকারি বাস এবং নন্দকুমার মুখি একটি মাল বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। বাসটিতে ৫০ জন যাত্রী ছিলেন। তারা কম বেশী আহত হয়ে চন্ডিপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রের ভর্তি হয় । ঘটনাস্থলে উপস্থিত হয়ে চন্ডিপুর থানার অফিসার ইনচার্জ সহ পুলিশ কর্মীরা তৎপরতার সঙ্গে গুরুতর আহত ব্যক্তিদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরিত করেছেন।