পটাশপুরপূর্ব মেদিনীপুর

খড়াই বাজারে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ১০ টি পরিবারের

খড়াই বাজারে তৃণমূল কংগ্রেসের বিশাল জনসভা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান ১০ টি পরিবারের

নিজস্ব: প্রতিনিধি পটাশপুর পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস ও খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের ডাকে খড়াই বাজারে তৃণমূল কংগ্রেসের এক বিশাল জনসভা অনুষ্ঠিত হলো। জনসভায় তৃণমূল কংগ্রেসের কর্মী-সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে গোটা এলকা জন সমুদ্রে পরিনত হয় ।

এই জনসভায় পঁচেট গ্রাম পঞ্চায়েতের পুরুষোত্তমপুর বুথ এলাকা থেকে ১০টি পরিবার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। নবাগত সদস্যদের হাতে তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা তুলে দিয়ে তাঁদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিক। বিজেপির বিভাজনমূলক রাজনীতির বিরুদ্ধে একজোট হয়ে তৃণমূল কংগ্রেসকে আরও শক্তিশালী করার আহ্বান জানান তিনি।

এই সভা থেকেই পঁচেট অঞ্চল তৃণমূল কংগ্রেস, মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেস ও খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের নতুন পরিচালন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণার মাধ্যমে সংগঠনিক কাঠামো আরও মজবুত হবে বলে আশাবাদী নেতৃত্ব।

জনসভায় উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, পটাশপুর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি প্রণপ কর, জেলা পরিষদ সদস্য মৃণাল কান্তি দাস, গোলোকেশ নন্দ গোস্বামী, প্রণতি আচার্য, স্বাস্থ্য কর্মাধ্যক্ষ দুর্গাপদ পাহাড়ি, ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বদেশ দাস, পঁচেট গ্রাম পঞ্চায়েতের প্রধান সুরজিৎ মাইতি, পঁচেট অঞ্চল যুব তৃণমূল কংগ্রেস  সভাপতি প্রদীপ মাইতি,  সাউৎখণ্ড গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজন বন্ধু বাগ, মথুরা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বরুণ গিরি, মথুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌসুমী দাস প্রধান , খাড় অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বিষ্টুপদ নায়েক, উপ প্রধান সদরুল আমিন সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *