Breakingনন্দীগ্রামপূর্ব মেদিনীপুর

তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা বিজেপির চোরদের পাঁচালীর ট্যাবলো

তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা বিজেপির চোরদের পাঁচালীর ট্যাবলো
নিজস্ব: প্রতিনিধি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর
গত ২ রা ডিসেম্বর বাংলায় উন্নয়নমূলক কাজের খতিয়ান প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷কথা-সুরে তুলে ধরা হয় সরকারের গত ১৫ বছরের উন্নয়ন এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলি।রাজ্যের বিভিন্ন প্রান্তে এতদিন ঘুরে বেরিয়েছে মুখ্যমন্ত্রীর উন্নয়নের পাঁচালীর ট্যাবলো।
 তৃণমূলের উন্নয়নের পাঁচালীর পাল্টা এবার চোরেদের পাঁচালী, বিরাট ঘোষণায় রাজ্য-রাজনীতিতে তোলপাড় ফেললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আগামী কয়েকমাসের মধ্যেই রাজ্যে বিধানসভা নির্বাচন তার আগে তৃণমূলকে একইঞ্চিও জমি ছাড়তে নারাজ বিজেপি। রাজ্যের বিরোধী দলনেতা গতকাল জানিয়েছেন, পূর্ব মেদিনীপুর জেলাজুড়ে, বিশেষ করে নন্দীগ্রাম এলাকায়, ‘চোরেদের পাঁচালি’ প্রচার করবে বিজেপি। যার উদ্দেশ্য তৃণমূল সরকারের কথিত দুর্নীতি ও অপকর্ম সাধারণ মানুষের সামনে আনা। এই নিয়ে শুরু শাসক বিরোধী তরজা।বিজেপির দাবি মানুষকে মিথ্যে ভাবে বিভ্রান্ত করে পাঁচালী চলছিল,প্রকৃত উন্নয়ন হয়নি,সেই সত্যকে তুলে ধরার জন্যে বিজেপির এই প্রয়াস।অপরদিকে তৃণমূল এর দাবি নন্দীগ্রামের মানুষ এই পাঁচালী মেনে নেবেনা।গণতান্ত্রিকভাবে শুভেন্দু অধিকারি কে নন্দীগ্রামের মানুষ ছুঁড়ে ফেলবে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *