দীঘাপূর্ব মেদিনীপুর

বড়দিনের উৎসবকে ঘিরে পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে দিঘা সমুদ্র সৈকত

বড়দিনের উৎসবকে ঘিরে পর্যটকদের ভিড়ে জমজমাট হয়ে উঠেছে দিঘা সমুদ্র সৈকত

নিজস্ব: প্রতিনিধি দীঘা পূর্ব মেদিনীপুর

হোটেলে থাকা পর্যটকদের পাশাপাশি একদিনের জন্য পিকনিক করতে আসা মানুষের ভিড়ও চোখে পড়ার মতো। সকাল থেকেই ট্রেন, বাস ও ব্যক্তিগত গাড়িতে করে পর্যটকরা দিঘায় পৌঁছাতে শুরু করেন। ওল্ড দিঘা থেকে নিউ দিঘা, প্রতিটি ঘাটেই দেখা যাচ্ছে উপচে পড়া ভিড়। কেউ সমুদ্রে নেমে স্নান করছেন, কেউ আবার সৈকতে বসে ঢেউ ও উৎসবের আনন্দ উপভোগ করছেন।

শুধু দিঘা নয়, বড়দিনে তাজপুর, শংকরপুর ও মান্দারমনিতেও পর্যটকদের ভিড় লক্ষ্য করা গেছে। সমুদ্র স্নান, খাওয়া-দাওয়া, আড্ডা ও বিনোদনে মেতে উঠেছেন পর্যটকরা। পর্যটকদের ভিড়ে খুশি স্থানীয় দোকানদার ও ব্যবসায়ীরাও। পরিস্থিতি সামাল দিতে দিঘায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। সমুদ্র উপকূলে নুলিয়াদের নজরদারি রয়েছে। মাইকিং ও স্পিডবোটের মাধ্যমে পর্যটকদের সতর্ক করা হচ্ছে, যাতে কেউ গভীর সমুদ্রে না যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *