Breakingতমলুকপূর্ব মেদিনীপুর

জমি জটে আটকে গেলো APAS এর কাজ,বিজেপি নেতা দ্বারস্থ মুখ্যমন্ত্রীর

  1. জমি জটে আটকে গেলো APAS এর কাজ,বিজেপি নেতা দ্বারস্থ মুখ্যমন্ত্রীর
  2. নিজস্ব: প্রতিনিধি তমলুক পূর্ব মেদিনীপুর
  3. বুথ স্তরে সাধারণ মানুষের ন্যূনতম সমস্যার দ্রুত সমাধানের লক্ষ্যে রাজ্য জুড়ে শুরু হয়েছিল “আমার পাড়া, আমার সমাধান” কর্মসূচি ক্যাম্প। কম খরচে এবং অল্প সময়ে সম্পন্ন করা যায়, এমন প্রায় ১৫ রকম কাজ এই প্রকল্পের আওতায় আনা হয়েছে। বিভিন্ন জায়গার পাশাপাশি তমলুক ব্লকের ভান্ডারবেড়িয়া এলাকায় একটি কালভার্ট মেরামতির কাজ কাজ শুরু হয়েছিল কিন্তু সেই কাজ আটকে দেয় গ্রামের মানুষজন ও স্থানীয় বিজেপির নেতৃত্বরা। তাদের অভিযোগ, যে জায়গায় ওই ক্যালভাট মেরামতি করা হচ্ছে সেটি সোনামুই গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু কাজটি হচ্ছে পদমপুর ২ গ্রাম পঞ্চায়েত থেকে। তাই দ্রুত এই কাজ বন্ধ করে সঠিক নিয়মে কাজ করার দাবি তোলেন এলাকাবাসীরা। ইতিমধ্যেই এই বিষয়ে তারা লিখিত আকারে সমস্ত গ্রামবাসীরা মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন।
  4.  বিজেপি পরিচালিত উত্তর সোনামুই গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণেন্দু পাল বলেন, ব্লক প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছিল প্রত্যেকটি ব্লকের জন্য উন্নয়নের কাজ করতে ১০ লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে আমাদের গ্রাম পঞ্চায়েতে কোন আলোচনা না করেই কাজ করছে পদুমপুর ২ গ্রাম পঞ্চায়েত। তাই আমরা এ বিষয়ে জেলা প্রশাসন থেকে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছি যাতে এই সমস্যার সমাধান হয়।
  5. অন্যদিকে তৃণমূল পরিচালিত পদুমপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, ওখানে নাসা খাল নিয়ে দুটি গ্রামের মধ্যে দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে। ওখানে ক্যালভাট দিয়ে দুই গ্রামের লোক যাতায়াত করে ভান্ডারবেড়িয়া গ্রামের লোকজন প্রয়োজন না মনে করলেও কাজগেছিয়া গ্রামের লোকজন প্রয়োজন মনে করেছে তাই তারা আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে ওই ক্যালভাট সংস্কারের কথা তুলে ধরেছিল সেই কারণেই কাজ শুরু হয়েছে। বিরোধীরা শুধুমাত্র বিরোধিতা করার জন্য এই কাজে বাধা দিচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *