নন্দীগ্রামপূর্ব মেদিনীপুরব্রেকিং নিউজ

কয়েকজন ইতর উন্মাদের হাতে বাংলাদেশের সরকার রয়েছে, এদের শিক্ষা দিতে গেলে আর একটা 71 দরকার, এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠিয়ে বাকিটা আমরা করব, নন্দীগ্রাম থেকে বিস্ফোরক শুভেন্দু

কয়েকজন ইতর উন্মাদের হাতে বাংলাদেশের সরকার রয়েছে, এদের শিক্ষা দিতে গেলে আর একটা 71 দরকার, এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠিয়ে বাকিটা আমরা করব, নন্দীগ্রাম থেকে বিস্ফোরক শুভেন্দু

নিজস্ব :প্রতিনিধি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর

নন্দীগ্রামে ২৫ ডিসেম্বর অটল বিহারী বাজপেয়ির জন্মদিন ও তুলসী পূজন দিবস পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শুভেন্দু অধিকারী বলেন এপ্রিল মাসে সুশাসন আসবে, ১১ সালে অনেক পরিশ্রম করে পরিবর্তন আনা হয়েছিল, কিন্তু প্রকৃত পরিবর্তন হয়নি। সেই পরিবর্তনে সুফিয়ানের জাহাজ বাড়ি হয়েছে, শাহাবুদ্দিনের বাড়ি হয়েছে। গরিব মানুষ গরিব থেকে গেছে।

বাংলাদেশ নিয়ে শুভেন্দু বলেন ওখানে কোন সরকার নেই ,কিছু বাঁদর ইতর উন্মাদ যাদেরকে পশুর সাথে তুলনা করলে পশুর অপমান করা হবে তাদের হাতে সরকার রয়েছে। আরেকটা ৭১ দরকার, আমরা এখান থেকে বাকিটা করব। এদের শিক্ষা দিতে গেলে অপারেশন সিঁদুরের মতো এদিক থেকে কয়েকটা ড্রোন পাঠাতে হবে।

সুপ্রিম কোর্ট অনিকেত মাহাতোর রক্ষাকবচ দেওয়ার পরেও তাকে নিয়োগ দেওয়া হচ্ছে না প্রসঙ্গে শুভেন্দু বলেন এই সরকার কোর্ট কেও মানে না। নন্দীগ্রামের মানুষ বুঝে গিয়েছিল ওই মহিলার হাতে পড়লে কি হবে, তাই একজন সাধারণ মানুষকে জিতিয়ে দিয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *