পটাশপুরপূর্ব মেদিনীপুর

পটাশপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা

পটাশপুরে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা

নিজস্ব :প্রতিনিধি পটাশপুর পূর্ব মেদিনীপুর

পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ নম্বর ব্লকের সাউৎখন্ড গ্রাম পঞ্চায়েতের ব্রজকিশোরপুরে বিজেপির ৪ মণ্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হলো ‘পরিবর্তন সংকল্প যাত্রা’। এই কর্মসূচিকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ লক্ষ্য করা যায়।

এদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তাপস মাঝি। এছাড়াও মঞ্চে ছিলেন মণ্ডল সভাপতি স্বপন ঘড়াই, প্রাক্তন মণ্ডল সভাপতি বিবেকানন্দ দাস, পঁচেট গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা স্বপন ঘড়াই ও তপন পাহাড়ি সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব।

সভা শুরুর আগে প্রয়াত বিজেপি কর্মী স্বর্গীয় মনোরঞ্জন জানার ছবিতে মাল্যদান ও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এরপর সভা থেকে রাজ্যের বর্তমান পরিস্থিতি ও উন্নয়ন ইস্যুতে শাসক দলের বিরুদ্ধে তীব্র সমালোচনা করা হয় এবং আগামী দিনে পরিবর্তনের লক্ষ্যে সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *