নন্দীগ্রামপূর্ব মেদিনীপুর

১৭ কিলোমিটার বেহাল রাস্তা সরানোর দাবিতে বিক্ষোভ,নন্দীগ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির,নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপির অবরোধ কটাক্ষ শাসক  শিবিরের

১৭ কিলোমিটার বেহাল রাস্তা সরানোর দাবিতে বিক্ষোভ,নন্দীগ্রামে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বিজেপির,নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপির অবরোধ কটাক্ষ শাসক  শিবিরের

নিজস্ব: প্রতিনিধি নন্দীগ্রাম পূর্ব মেদিনীপুর

দীর্ঘদিনের বেহাল রাস্তা মেরামতের দাবিতে নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের আমদাবাদ দু’নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা দাহ করে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি বিজেপির।অভিযোগ নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের বিরুলিয়া বাজার থেকে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের তেখালি বাজার পর্যন্ত এই রাস্তা প্রায় ১৭ কিলোমিটার রাস্তা। দীর্ঘদিন থেকেই বেহাল অবস্থা।

অভিযোগ অনেকবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোন লাভ হয়নি ।বাধ্য হয়ে আজ পথ অবরোধ কর্মসূচি গ্রহণ করা হয় বিজেপির তরফে। তবে বিজেপির এই কর্মসূচিকে কটাক্ষ করেছে শাসক দল তৃণমূল। তৃণমূলের জেলা সভাপতি সুজিত রায় বলেন এলাকার বিধায়ক বিজেপির সাংসদ বিজেপির জেলা পরিষদ বিজেপির দখলে, তাও বিজেপি মিথ্যাচার করছে। আসলে উন্নয়ন আনতে পারছে না। নিজেদের ব্যর্থতা ঢাকতে পথ অবরোধ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *