১৬ই আগষ্ট সাধারণ ধর্মঘটে পুলিশ ও শাসক গুন্ডা বাহিনীর আক্রমণের বিরুদ্ধে ময়না তে প্রতিবাদ দিবস পালন SUCI(C) র।
পূর্ব মেদিনীপুর: আর জি কর মেডিক্যালে মহিলা ডাক্তার খুনের প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দুষ্কৃতী তান্ডবের প্রতিবাদে গত ১৬ আগষ্ট ১২ ঘন্টার সারা বাংলা সাধারণ ধর্মঘটের ডাক দেয় এস ইউ সি আই (কমিউনিস্ট)। ১৬ আগষ্ট ধর্মঘটে র সমর্থনকারীদের উপর পুলিশ ও শাসক গুন্ডা বাহিনী বর্বর আক্রমণের বিরুদ্ধে আজ সারা বাংলা প্রতিবাদ দিবসের ডাক দেওয়া হয়।
অভিযোগ মহিলা আন্দোলনকারীদের ওপর পুরুষ পুলিশরা নির্মম আক্রমণ নামিয়ে আনে। দলের বহু কর্মী আহত ৯ জন গুরতর আহত হয়ে হাসপাতালে ভর্তি। এর বিরুদ্ধে আজ সারা রাজ্যের সাথে ময়না তে ও প্রতিবাদ দিবস পালন করা হয়। ময়না পুরাতন বাসস্ট্যান্ড থেকে মল্লিক মোড় পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলের কর্মী সমর্থকরা। নেতৃত্ব দেন মদন সামন্ত, জগদীশ মাইতি, সিদ্ধার্থ শংকর রায় প্রমুখ।


