পটাশপুরপূর্ব মেদিনীপুর

আরজি কর কান্ডের প্রতিবাদে অপরাধীদের শাস্তি চেয়ে এবার পথে নামলো তৃণমূল।

পূর্ব মেদিনীপুর: আরজি কর কান্ডের প্রতিবাদে অপরাধীদের শাস্তি চেয়ে এবার পথে নামলো তৃণমূল পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর ২ নং ব্লকের প্রতাপদিঘি বাজারে পটাশপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেস এর ডাকে এবার আরজি কর কান্ডের প্রতিবাদে অপরাধীদের স্বাস্থী চেয়ে পথে নামলো তৃণমূল কংগ্রেস।

তৃণমূল সুপ্রিমো মমতা বন্ধোপাধ‍্যায় ও রাজ‍্য তৃণমূল সভাপতি সুব্রত বস্কি ঘোষণা করেন ১৭ অগস্ট থেকে সারা বাংলায় সব ব্লক এবং সব ওয়ার্ডে দুপুর ২টো থেকে বিকেল ৪টে পর্যন্ত মিছিল হবে সেই নির্দেশ মতো আজ বিকেলে প্রতাপদিঘিতে প্রতিবাদ মিছিল করলো পটাশপুর ২ নং ব্লক তৃণমূল। এই মিছিল টি প্রতাপদিঘি বাজার থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির অফিসের সমনে শেষ হয় মিছিলে পা মেলান কয়েক হাজার তৃণমূল কংগ্রেস কর্মিসমর্থক। এই মিছিলে আরজি করের ঘটনায় ধিক্কার জানিয়ে দোষীদের কঠোর সাস্থির দাবি ওঠে।

এই মিছিলে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল সভাপতি মানস রায়, জেলা তৃণমূল কংগ্রেস মুখপাত্র অপরেস সাঁতরা, পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন মাইতি, জেলা পরিষদের সদস্য গোলকেশ নন্দ গোস্বামি, স্বাস্থ কর্মাধক্ষ দূর্গাপদ পাহাড়ি,আড়গোয়াল গ্রাম পঞ্চায়েত প্রধান বিজন বন্ধু বাগ, পঁচেট গ্রাম পঞ্চায়েত প্রধান সুরজিৎ মাইত, প্রাপ্তন উপ প্রধান দিলিপ রায়, মলয় রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *