হুগলির আরামবাগে তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা। অভিযোগের তীর বিজেপির বিরুদ্ধে!
হুগলির আরামবাগে তৃণমূল প্রার্থীর গাড়িতে হামলা। অভিযোগের তীর বিজেপির দিকে। হুগলির আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালী বাগের গাড়িতে ভাঙচুর। আরামবাগের তৃণমূল প্রার্থী মিতালী বাগের গাড়িতে ভাঙচুরের খবর উঠে আসছে।
প্রসঙ্গত প্রার্থী আজ খানাকুল পলাশপাই এক নম্বর অঞ্চলের বরকনতলা এলাকায় প্রচারে বেরিয়েছিলেন। উনার গাড়ি মুস্তাফাপুর তৃণমূল পার্টি অফিসের সামনে দাঁড় করানো ছিল। আর ঠিক সেই সময় হঠাৎ করেই তার গাড়ির দিকে ধেয়ে আসেন কিছু দুষ্কৃতিরা। এরপর গাড়িতে লাঠি ও ডান্ডা দিয়ে হামলা করা হয় বলে দাবি। এমনকি গাড়ির কাঁচ ভেঙে ফেলা হয়। গাড়ির সামনের অংশ দুমড়ে মুছড়ে গিয়েছে বলে অভিযোগ।
যদিও গাড়িতে আঘাত লাগলেও প্রার্থীর কোনরকম আঘাত লাগেনি বলে জানা গিয়েছে।। স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই হামলার পিছনে রয়েছে বিজেপি। বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তারা। অবিলম্বে এই ঘটনার উপযুক্ত তদন্তের দাবি তুলে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তারা।


