শ্বাশুড়ি বনাম বৌমা! বলা ভালোই বামের সঙ্গে রামের লড়াই
নিউজ বাংলা লাইভ : পান্ডুয়া ব্লকের সিমলাগড় ভিটাসিন গ্রাম পঞ্চায়েতের পোটবা গ্রামে ভোটের লড়াই এ শ্বাশুড়ি বৌমার দৈরথ।বলা ভালো বামের সঙ্গে রামের লড়াই।লক্ষ্মীরানী মান্ডি সিপিআইএম প্রার্থী

সোনালী মান্ডি বিজেপি প্রার্থী ১১০ নম্বর বুথে

সম্পর্কে লক্ষ্মীরানী সোনালীর খুড়তুতো শ্বাশুড়ি।একই পরিবারে দুইজন ভোটের ময়দানে নেমেছেন ঠিকই কিন্তু তাদের সম্পর্ক তিক্ত নয়।ঘরের কাজ থেকে গল্প সব একই সঙ্গে করেন তারা।সোনালী বলেন,শ্বাশুড়ির বাড়ি গিয়ে পায়ে হাত দিয়ে প্রনাম করে আশীর্বাদ চাইলাম।লক্ষ্মীরানী মাথায় হাত দিয়ে সোনালীকে আশীর্বাদ করলেন।একশ দিনের কাজ বন্ধ করেছে কেন্দ্রের বিজেপি সরকার।গ্রামের মানুষের অনেক চাহিদা পূরণ হয়নি,গ্রামের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবী নিয়ে ভোট চাইছেন লক্ষ্মীরানী।গ্রামে পানীয় জলের অভাব আছে,ঢালাই রাস্তাটা হয়নি সেসবই করতে হবে ভোটে জিতে বলছেন সোনালী। দুই প্রার্থী দুই দলের,তবে তাদের দুজনেরই দাবী গ্রামের উন্নয়ন। তাই যেই জিতুক কোনো সমস্যা নেই। বাইরে রাজনীতি থাকবে ঘরে মিলেমিশেই থাকতে চান শ্বাশুড়ি বৌমা। পোটবা গ্রামে ১১০ নম্বর বুথে ভোটের লড়াই রাম বামের সঙ্গে তৃণমূলও আছে।লক্ষীরানী মান্ডি (সিপিআইএম প্রার্থী)সোনালী মান্ডি (বিজেপি প্রার্থী)

