হলদিয়ায় বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলীকে ঘিরে চোর স্লোগান।
পূর্ব মেদিনীপুর: বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে ঘিরে চোর স্লোগান তুললো বেশ কিছু বিক্ষোভকারী। বিক্ষোভকারীদের অভিযোগ অভিজিৎ গাঙ্গুলী বহু মানুষের চাকরি খেয়েছে।
অভিজিৎ গাঙ্গুলি এদিন হলদিয়ার একটি বুথে আসে তখনই তাকে ধীরে কার্যত বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন, পরবর্তীতে চোর স্লোগান উঠতে থাকে যদিও অভিজিৎ গাঙ্গুলির নিরাপত্তা লোকেরা অভিজিৎ গাঙ্গুলীকে সেই জায়গা থেকে বের করে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে বিক্ষোভকারীরা আর কেউ নয় শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতি।

