পটাশপুরপূর্ব মেদিনীপুর

স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের নিয়ে খাদ্য প্রক্রিয়াকরণ কর্মসূচি

পূর্ব মেদিনীপুর: পটাশ পুর ১ ব্লকের বড়হাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর পক্ষ রবিবার এস জি স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের মাধ্যমে ৩০ জন সহ সহায়ক দলের সদস্যা দের খাদ্য প্রক্রিয়াকরণ এর প্রশিক্ষণ কর্মশালা শুরু হয় চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

সমবায় দপ্তরের এ আর সি এস অফিস পূর্ব মেদিনীপুর ২ কন্টাই রেঞ্জ এর সহযোগিতায় এবং সমিতির H D E খোকন চন্দ্র মাটিয়া এবং সমিতির অন্যান্য কর্মচারী বৃন্দের উদগে এই প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় সমিতির কার্যালয়ে।

প্রশিক্ষণ শিবির উদ্বোধন হয় সমবায়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে। পতাকা উত্তোলন করেন পটাশ পুর ১ ব্লক পূর্ত কর্মাধ্যক্ষ বিনয় পট্টনায়েক, বড়হাট অঞ্চলের প্রধান দীপক কুমার মহাপাত্র এছাড়া উপস্থিত ছিলেন কৃষি ও সমবায় দপ্তরের কর্মাধ্যক্ষ সনাতন পড়্যা, জেলা পরিষদের সদস্যা কাকলি মণ্ডল, পঞ্চায়েত সদস্য দূর্গা পদ মাইতি,বুলু রানি জানা,সুনিল কুমার মণ্ডল, বিশ্বজিৎ মাইতি, অপর্না মান্না,স্বপন পূরন এনজিও চেয়ারপারসন অপর্না মণ্ডল দাস এছাড়াও টেনাররা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *