তৃণমূল সাংসদ জুন মালিয়ার সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে বিতর্ক!
পূর্ব মেদিনীপুর : রাজ্য জুড়ে চলছে আর জি করের ডাক্তারি পড়ুয়া তিলোত্তমাকে খুন ও ধর্ষণের জন্য সারা রাজ্য সহ দেশ জুড়েই দোষীদের শাস্তির দাবিতে সরব হয়েছে সকলে। রাজ্যের বিরোধী দল , সমাজের প্রতিটি স্তরের মানুষ সহ শাসকদল তৃণমূলও পথে নেমেছে ইতিমধ্যে।
আর এই আবহে পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লক তৃণমূলের উদ্যোগে কুদিতে মেদিনীপুরের তৃণমূল সাংসদ জুন মালিয়াকে সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে বিতর্ক ছড়ালো। তৃণমূলের এই অনুষ্ঠান দেখে তীব্র কটাক্ষ করেছে রাজ্যের বিরোধী দলের বিজেপি নেতৃত্ব।

