সোনার দোকানে লক্ষাধিক টাকার গয়না চুরি

নিজস্ব প্রতিনিধি ,থানার অদূরেই জাতীয় সড়কের ধারে সোনার দোকানে বেশ কয়েক লক্ষ টাকার গয়না চুরি। সিভিক কর্মীদের সামনেই ঘটনা, নৈশ পুলিশি টহল নিয়ে উঠছে প্রশ্ন।
থানার ঢিল ছোঁড়া দূরত্বে গতকাল গভীর রাতে ১১৬ বি জাতীয় সড়কের ধারে মারিশদা বাজারে চুরির ঘটনা ঘটে ।
জানা যাচ্ছে, মারিশদা বাজারে আরতী জুয়েলার্স নামে একটি সোনার দোকানে দূ:সাহসিক চুরি হলো গত রাতে। যদিও অভিযোগ ঘটনা স্থল থেকে অদূরে মারিশদা থানার সিভিক কর্মীরা কর্মরত থাকলেও এই ঘটনার বিকট শব্দ শুনে বা প্রতিবেশী হক ডাকেও কর্ণ পাত করেনি তারা। যার ফলে এই ঘটনা ঘটলো যদি ওরা একটু সজাগ থাকত তা হলে ঠেকানো যেত এই ডাকাতি।

যদিও এখনো পর্যন্ত ডাকাতি তে কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে তা জানা যায়নি।
“দোকানের মালিক রতন কামিলা পুলিসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। এবং বলেন পুলিস একটু সজাগ হলে এই ঘটনা হত না।”
” স্থানীয় বাসিন্দাদের মতে রাত ২:৪৫ নাগাদ বিকট আওয়াজ শুনে বেরিয়ে দেখেন কোথাও কিছু নেই। কিন্তু শব্দ আসতে থাকে। ওই প্রতিবেশী চিৎকার শুরু করে ,চিৎকার শুনে কয়েক জন এলেও কোথাও কিছু না পেয়ে ফিরে যায়। পরে জানা যায় ওই সোনা দোকানের পেছনের দিকে সিমেন্টের দেওয়াল ভেঙে ওই দোকানে ঢোকে দুষ্কৃতীরা।

বছর খানেক আগে এই দোকানের পাশে একটি রাষ্ট্রীয় ব্যাংকে ডাকাতি ঘটনা ঘটে তার কিনারা হয়নি এখনো। এর মাঝে আবারো এই ঘটনায় পুলিশে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যাচ্ছে রাত পাহারা নামে সিভিকরাই কর্মরত থাকে। পুলিসের পাহারা নেই বললেই চলে। রাতের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

