ব্রেকিং নিউজমালদারাজ্য

মানিকচকে বোমা বিস্ফোরণে আহত এক নাবালিকা

খেলার ছলে কৌটো বোমায় পা। বোমার বিস্ফোরণে গুরুতর আহত 9 বছরের নাবালিকা ।ঘটনাটি মানিকচকের বড় বাগান নাকিরটোলার। বোমার আঘাতে নাবালিকার পা-হাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। গুরুতর আহত নাবালিকাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেন।আহত নাবালিকার নাম হাসিবা খাতুন(9)। আজ দুপুর দুটো নাগাদ বাড়ির পাশে বন্ধুদের সাথে আমবাগানে খেলছিল হাসিবা। বাগানে ধুলোর মধ্যে একটি কৌটার মত কিছু দেখতে পায় হাসিবা। কৌতূহলবশত কৌটা টিকে ফুটবলের মত পা দিয়ে আঘাত করে এবং তাতেই ঘটে যায় ভয়ানক বিপত্তি ।প্রচন্ড শব্দে বিস্ফোরণ ঘটে কৌটোর ।বিস্ফোরণে হাসিবার হাত ও পা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ।হাসিবার হাঁটুর অংশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ।বিস্ফোরণের শব্দ শুনে পাড়া পরশি ছুটে যায় ঘটনাস্থলে ।ঘটনাস্থলে গিয়ে হাসিনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে ।তড়িঘড়ি তাকে মানিকচক গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় ।মানিকচক হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করে ।স্থানীয়দের দাবি হয়তোবা পরিত্যক্ত কৌটো বোমায় পা দিতে গিয়ে এই বিপত্তি । মালদা মানিকচক থেকে পার্থ ঝায়েরএর রিপোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *