মুর্শিদাবাদ

সরকারি হোমের নিরাপত্তায় বড়সড় গলদের হদিশ। হোম থেকে গায়েব ৪ কিশোর!

সরকারি হোম থেকে নিখোঁজ চারজন কিশোর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মুর্শিদাবাদ জেলার বহরমপুরের কাজী নজরুল ইসলাম হোমে। বহরমপুরে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে চালিত হয়ে আসছে কাজী নজরুল ইসলাম হোম। কিন্তু এই সুনাম ক্ষুন্ন হয় দেড় বছর আগে। হঠাৎ করেই কাজী নজরুল ইসলাম হোম থেকে নিখোঁজ হয়ে যান 11 জন কিশোর। তার রেশ কাটতে না কাটতেই আবার এই সরকারি হোম থেকে নিখোঁজ হয়ে গেল চারজন কিশোর। উৎকণ্ঠায় তাদের পরিবার।

পুলিশের অনুমান হোমের ভেতরের গ্রীল কেটে ওই চারজন পালিয়ে গিয়েছেন কোনভাবে। কিন্তু কোথায় গিয়েছেন তারা জানেন না কেউ। সরকারি হোমে পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী কেন নেই? হোমের ভিতর থেকে চারজন ছাত্র পালিয়ে গেলেও কেন হুঁশ ফেরেনি কর্তৃপক্ষের। এর আগে এমন ঘটনা ঘটলেও কেন নেওয়া হয়নি কোন ব্যবস্থা তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সরকারি হোমে কেন সরকারি নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি তা নিয়েও কাঠগড়ায় হোম কর্তৃপক্ষ। যদিও এই ঘটনায় অন্য রহস্যের গন্ধ পাচ্ছে নিখোঁজ ছাত্রদের পরিবারের লোকজন। হোম কর্তৃপক্ষের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উগ্রে দিয়েছেন তারা। যদিও এই ঘটনায় হোম কর্তৃপক্ষের তরফ থেকে কোনরকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *