শিলিগুড়ি

শিব মন্দির যাওয়ার পথে মর্মান্তিক মৃত্যু ৫ যাত্রীর।

শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা। সার বেঁধে শিবধামের উদ্দেশ্যে যাচ্ছিলেন একদল ভক্ত। কিন্তু যাওয়া হলো না আর শিবধামে। পথেই সলিল সমাধি হল একাংশের। আজ সোমবার, শ্রাবণ মাসের শেষ সোমবারে রয়েছে বিশেষ মাহাত্ম্য। বিভিন্ন শিবধামগুলিতে উপচে পড়া শিব ভক্তদের ভিড়। শ্রাবণের শেষ সোমবারে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা ।

এই পথ দুর্ঘটনার কবলে প্রাণ হারালেন পাঁচ জন শিব ভক্ত। ঘটনায় চাঞ্চল্যের সঙ্গে সঙ্গে শোকের ছায়া নেমে এসেছে এলাকা জুড়ে। ঘটনাটি ঘটেছে বাগডোগরা নকশালবাড়ি এলাকায়। সোমবার দিন সকাল সকাল শিব ধামের উদ্দেশ্যে বেরিয়েছিলেন ১০ জন বোল বোম যাত্রী। পায়ে হেঁটে রাস্তার ধার দিয়ে শিবের মাথায় জল ঢালার উদ্দেশ্যে ছুটে যাচ্ছিলেন তারা।

ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা একটি দ্রুতগতির স্করপিওর গাড়ি তাদের ধাক্কা মারে। পরপর ১০ জন নয়নজুলিতে পড়ে যান। ঘটনাস্থলে মৃত্যু হয় বেশ কয়েকজন বোল বোম যাত্রীর। খবর পেয়ে ছুটে আসেন এলাকাবাসীরা। ছুটে আসে দমকল বাহিনী এবং স্থানীয় প্রশাসন ও পুলিশকর্মীরা। উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন সকলে।

আহতদের প্রত্যেককে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। স্করপিও গাড়ির চালক ঘুমিয়ে পড়েছিলেন আর সেই কারণেই ব্রেক ফেল করে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। যদিও গোটা ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *